পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন)

2026-06-04T17:36:00+00:00
2026-06-04T17:36:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৮)
ছবি : সময়ের আলো
জয়পুরহাটের কালাইয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লার ‘দড়াগাড়ি’ নামক পুকুরে এই দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​নিহত শিশু জোবায়ের হোসেন ওই মহল্লার মো. জুয়েল রানার ছেলে। 
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, সকালের দিকে শিশু জোবায়ের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশে থাকা দড়াগাড়ি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ছুটে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

​এদিকে অবুঝ এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো আঁওড়া কালিমহুর মহল্লা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

আরবিএন 


  বিষয়:   জয়পুরহাট  কালাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: