ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে

2026-06-05T18:13:53+00:00
2026-06-05T19:28:35+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৭:২৮ পিএম  (ভিজিট : ২১)
গ্রেফতার মাদক কারবারিরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন : কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত ফকরুল ইসলামের ছেলে সানজিদ আকন্দ (২৯) ও চন্নাপাড়া এলাকার সবুজ চৌরার ছেলে স্বাধীন চৌরা (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সানজিদ আকন্দ ও স্বাধীন চৌরাকে গ্রেফতার করা হয়। এ সময় ফকরুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি পোল্ট্রি ফার্মের উত্তর-পূর্ব পাশের ছোট কক্ষ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৯০০ টাকা।


এ ঘটনায় শুক্রবার (৫ জুন) গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরবিএন 


  বিষয়:   গাজীপুর  শ্রীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: