চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৪ কর্মীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রবিবার (৭ জুন) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৬ জুন) ও রবিবার (৭ জুন) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজার ও এর আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাকিব উদ্দিন (২০), মেহেদী হাসান (২২), মঈন উদ্দিন (১৯), জাহিদুল আলম ভূঁইয়া (৪৪), নজরুল ইসলাম জীবন (২৮) ও আইনুল ইসলাম লিমন (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। বাকি ২ জনকে অন্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
সময়ের আলো/জেডি