জামিনে মুক্তি পেয়ে জেলগেটেই ফের গ্রেফতার আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হওয়ার পর জেলগেট পেরোতেই পুনরায় পুলিশের হাতে গ্রেফতারহয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার

2026-06-10T10:26:22+00:00
2026-06-10T10:26:22+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
জামিনে মুক্তি পেয়ে জেলগেটেই ফের গ্রেফতার আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ১২)
মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল ইসলাম বাবু মীর। সংগৃহীত ছবি
হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হওয়ার পর জেলগেট পেরোতেই পুনরায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল ইসলাম বাবু মীর।

মঙ্গলবার (৯ জুন) মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে জেলা ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে আটক করে। শহিদুল ইসলাম বাবু মীর মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে মাগুরা জেলা কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তার জামিন মঞ্জুর হলে মঙ্গলবার (৯ জুন) তিনি কারামুক্ত হন। 

তবে কারাগার থেকে বের হয়ে মূল ফটকে আসামাত্রই সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আবার নিজেদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্টের পটপরিবর্তনের পর রুজু হওয়া একটি নাশকতার মামলায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে শহিদুল ইসলাম বাবু মীরকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের পরপরই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জামিন  মুক্তি  জেলগেটেই  ফের গ্রেফতার  আওয়ামী লীগ নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: