ঘুমকেও যেভাবে ইবাদতে রূপান্তর করবেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ঘুম মানুষের শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য অত্যন্ত জরুরি। মুমিনের ঘুমকেও ইবাদত বলা হয়। আমারা ঘুমকে ইবাদতে পরিণত করতে চাইলে

2026-06-10T23:26:47+00:00
2026-06-11T00:05:33+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
ইসলাম
ঘুমকেও যেভাবে ইবাদতে রূপান্তর করবেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৬ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১২:০৫ এএম
প্রতীকী ছবি
ঘুম মানুষের শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য অত্যন্ত জরুরি। মুমিনের ঘুমকেও ইবাদত বলা হয়। আমারা ঘুমকে ইবাদতে পরিণত করতে চাইলে কিছু সুন্নত আমল করতে পারি। যা নবীজি (সা.) নিজে পালন করতেন এবং আমাদেরও শিক্ষা দিয়েছেন। নিচে আমলগুলো নিয়ে আলোচনা করা হলো।

১. ঘুমের আগে অজু করা
নবীজি (সা.) ঘুমানোর আগে অজু করে ঘুমাতে বলেছেন। অজু অবস্থায় ঘুমালে শরীর পবিত্র থাকে এবং মনেও প্রশান্তি আসে। (সহিহ বুখারি, হাদিস : ৬৩১১)

২. বিছানা ঝেড়ে নেওয়া
ঘুমানোর আগে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। এতে বিছানায় থাকা ধুলা, পোকামাকড় বা ক্ষতিকর কিছু থাকলে দূর হয়ে যায় এবং নিরাপদ ঘুম হয়। (সহিহ বুখারি, হাদিস : ৬৩২০)

৩. সুরা ইখলাস, ফালাক ও নাস পড়া
নবীজি (সা.) ঘুমের আগে এই তিনটি সুরা পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে শরীরে মুছতেন। এতে শয়তান ও সব ধরনের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় পাওয়া যায়। এরপর তিনি দোয়া পড়তেন : ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া’। (সহিহ বুখারি, হাদিস : ৬৩২৫, ইবনে হিব্বান, হাদিস : ৫৫৪৪)

৪. আয়াতুল কুরসি পড়া
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ একজন রক্ষক নিয়োগ করেন, যিনি সারা রাত শয়তান থেকে নিরাপদ রাখেন। (সহিহ বুখারি, হদিস : ৩২৭৫)


৫. ডান কাতে শোয়া
নবীজি (সা.) ডান কাতে শুয়ে ডান হাত গালের নিচে রাখতেন। এটি সুন্নত এবং শারীরিকভাবেও আরামদায়ক হিসেবে বিবেচিত। (সহিহ বুখারি ও মুসলিম)

এই  সুন্নতগুলো নিয়মিত পালন করলে ঘুম শুধু বিশ্রাম নয়, বরং ইবাদতের অংশ হয়ে যায়। তাই চেষ্টা করা উচিত প্রতিদিন ঘুমের আগে এগুলো অভ্যাসে পরিণত করার।

/এসএকে


  বিষয়:   ঘুম  ইবাদত  রূপান্তর  ইসলাম  দোয়া  আমল  হাদিস 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: