জ্বালানি সংকট বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বড় বাধা : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি সংকটকে দেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড.

2026-06-13T11:20:06+00:00
2026-06-13T11:20:06+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
জ্বালানি সংকট বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বড় বাধা : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:২০ এএম   (ভিজিট : ২৪)
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
জ্বালানি সংকটকে দেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি বেসরকারি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে চায়, যাতে দক্ষিণ এশিয়ার মধ্যে এটি প্রথম গন্তব্যে পরিণত হতে পারে। তিনি আরও জানান, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকার বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতি আরও শক্তিশালী করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ড. খলিলুর রহমান আরও বলেন, বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার একটি টেকসই, স্বচ্ছ এবং পূর্বানুমানযোগ্য নীতিগত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি অর্থনীতিকে বহুমুখী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প ও ক্রীড়া খাতের মতো উদীয়মান খাতগুলোতে বিশেষ নীতি সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের মাধ্যমে সরকারি সংস্থা, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

সম্মেলনে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হয়—‘দ্য পলিসি কম্পাস’, ‘ক্যাপিটাল ফর গ্রোথ’ এবং ‘দ্য নিউ স্টেজ: এআই, ক্রিয়েটিভ ইকোনমি অ্যান্ড স্পোর্ট’। এসব অধিবেশনে বাণিজ্যনীতি, বিনিয়োগ ও অর্থায়ন এবং উদ্ভাবননির্ভর নতুন অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

/এসএকে


  বিষয়:   জ্বালানি  সংকট  বিনিয়োগ  আকর্ষণ  বাধা  পররাষ্ট্রমন্ত্রী  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: