তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ

2026-08-17T17:54:51+00:00
2026-08-17T17:54:51+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম 
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 

সোমবার (১৭ আগস্ট ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।


সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে রাষ্ট্রদূত এ আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তারেক রহমান  সৌদি আরব  সফর  আমন্ত্রণ  যুবরাজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: