দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ

2026-11-18T20:58:48+00:00
2026-11-18T20:58:48+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম 
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ধরনের তৎপরতা ঠেকাতে রাজনৈতিক বিভেদ ভুলে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বক্তব্যে এ আহ্বান জানান স্পিকার।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার উদ্দেশ্যে একটি দেশবিরোধী শক্তি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান স্পিকার।

অধিবেশনের কার্যক্রম শেষ হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্য দেশের নাগরিকদের অনুপ্রাণিত করেছে।

অধিবেশনজুড়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, ডেপুটি স্পিকার এবং সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান।


এ ছাড়া সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার কথা উল্লেখ করেন স্পিকার। অধিবেশনের সংবাদ পরিবেশনে ভূমিকা রাখায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্টদেরও ধন্যবাদ জানান তিনি।

সবশেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ১৮ নভেম্বর বুধবার বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছেন বলে আদেশে উল্লেখ করা হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গৃহযুদ্ধ  পাঁয়তারা  স্পিকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: