পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ খরচ কমানো এবং

2026-11-18T16:46:02+00:00
2026-11-18T16:46:02+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
জাতীয় সংসদ। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ খরচ কমানো এবং জ্বালানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও সুপারিশ প্রণয়ন কমিটির তৃতীয় (মুলতবি) সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

থ্রিডি মডেলে তুলে ধরা হলো সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা

সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরে। এতে সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সৌর প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত খালি ও অব্যবহৃত স্থানগুলো পর্যালোচনা করা হয়।


এ সময় ভবনের বিদ্যুতের চাহিদা এবং বিদ্যমান কারিগরি সক্ষমতা বিবেচনা করে সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনক্ষমতা নির্ধারণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

গঠন করা হবে কারিগরি কমিটি ও উপকমিটি

প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম দ্রুত, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হবে।

এ ছাড়া কারিগরি সমীক্ষা, প্রকল্প ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার জন্য তিন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

২৪ নভেম্বরের মধ্যে স্পেসিফিকেশন জমার নির্দেশ

সভায় ডিপিডিসিকে তাদের প্রস্তুত করা কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার আগেই প্রকল্পের দরপত্র আহ্বায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পঞ্চম অধিবেশন  সংসদ ভবন  সৌরবিদ্যুৎ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: