দুদকের প্রধান কার্যালয়ে আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে

2026-11-18T17:32:44+00:00
2026-11-18T17:32:44+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
দুদকের প্রধান কার্যালয়ে আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
দুর্নীতি দমন কমিশনের ভবন। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ভবনের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ভবনের পঞ্চম তলায় চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তরের মিটিং রুমের পাশের একটি কিচেন রুমে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পঞ্চম তলা ধোঁয়ায় ছেয়ে গেছে। আমরা সবাই নিরাপদে রয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবেন।

দুদক সূত্র আরও জানায়, আগুন লাগার পর ভবনের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কাজে লাগিয়ে দ্রুত তা নেভানো হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দুদক  কার্যালয়  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: