‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭

2026-08-17T16:15:37+00:00
2026-08-17T16:16:29+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৪:১৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। সংবাদমাধ্যম থেকে যতটুকু শুনেছি, সেখানে বলা হয়েছে জাতিসংঘ অনুমান করেছে যে এরকম হতে পারে। অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর আমরা নির্ভর করতে পারি না এবং কোনো পদক্ষেপও নিচ্ছি না।’


জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে নিজে বিস্তারিত পড়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুনেছি, তবে পড়িনি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। তবে আমি না দেখে বলতে পারব না।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে প্রতিবেদনে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   আল-কায়েদা  জাতিসংঘ  রিপোর্ট  আমল  সরকার  স্বরাষ্ট্রমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: