রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্ক করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সাগুফতা ফুড

2026-11-18T21:41:30+00:00
2026-11-18T21:41:30+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম 
রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্ক করে রাখা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল জানান, বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।


তিনি বলেন, বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। চালক ও অন্য কর্মীরা তখন ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি আসনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে বাসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  পল্লবী  বাস  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: