নিজে গাড়ি চালিয়ে শহিদ ওয়াসিমের বাড়িতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহিদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া উপজেলায়

2026-06-13T18:15:42+00:00
2026-06-13T18:41:37+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
নিজে গাড়ি চালিয়ে শহিদ ওয়াসিমের বাড়িতে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিট : ২২)
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহিদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া উপজেলায় শহিদ মো. ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহিদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন মো. ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। 

আরবিএন 



  বিষয়:   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: