জুন মাসের ১৫ দিনেই ১৬২ কোটি ডলার রেমিট্যান্স পাঠাল প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের জোরালো প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ কোটি ৩৯ লাখ

2026-06-16T20:06:53+00:00
2026-06-16T20:19:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
জুন মাসের ১৫ দিনেই ১৬২ কোটি ডলার রেমিট্যান্স পাঠাল প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:০৬ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৮:১৯ পিএম
প্রতীকী ছবি
দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের জোরালো প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এই হিসাবে জুন মাসের প্রথম দুই সপ্তাহে প্রতিদিন গড়ে দেশে ১০ কোটি ৮৩ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।   

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন মোট ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। সেই তুলনায় বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে শুরু করে ১৫ জুন পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।

চলতি বছরের গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত এপ্রিল মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

  
তবে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড হয়েছিল চলতি বছর মার্চ মাসে, যখন প্রবাসীরা এক মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন।  

চলতি বছরের প্রথম দিকের অন্যান্য মাসের মধ্যে ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় আসে। 

গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা সব মিলিয়ে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের বিশাল রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে যে-কোনো নির্দিষ্ট অর্থবছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়ের এক অনন্য রেকর্ড। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জুন  ১৬২ কোটি ডলার  রেমিট্যান্স  পাঠিয়েছেন  প্রবাসীরা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: