বাড়ি ফেরা হলো না নেয়ামুলের, রেললাইনের পাশে মিলল মরদেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাই উপজেলায় রেল লাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ

2026-06-17T18:22:55+00:00
2026-06-17T18:22:55+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
বাড়ি ফেরা হলো না নেয়ামুলের, রেললাইনের পাশে মিলল মরদেহ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ২৩)
ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাই উপজেলায় রেল লাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।  

নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ জেলার পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন। আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করতেন ।

নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার (১৬ জুন) বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসে নেয়ামুল। এদিন সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে মোবাইলে স্ত্রীকে জানান এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। নেয়ামুলের স্ত্রীর দাবি তার স্বামীকে হত্যা করে রেললাইন পাশে রাখা হয়েছে। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানায়, সাদা জোব্বা-পায়জামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পরেছিল তার ব্যবহৃত ব্যাগ। হাত ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে টাকা পাওয়া গেছে ।

প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বলেও জানান তিনি। 

সময়ের আলো/আতা


  বিষয়:   বগুড়া  আদমদীঘি  সান্তাহার  রেলওয়ে  থানা  আত্রাই  পুলিশ  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: