সংসদে সমাধান না হলে রাজপথই চূড়ান্ত জায়গা : গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

রাজনীতি

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদে না হলে রাজপথই সমস্যা সমাধানের চূড়ান্ত জায়গা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে

2026-06-18T18:05:48+00:00
2026-06-18T18:25:33+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
জুলাই সনদ
সংসদে সমাধান না হলে রাজপথই চূড়ান্ত জায়গা : গোলাম পরওয়ার
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৬:২৫ পিএম
ছবি : সময়ের আলো
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদে না হলে রাজপথই সমস্যা সমাধানের চূড়ান্ত জায়গা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা রাজপথে নামতে চাই না। চাই সংসদেই সবকিছু সমাধান করতে। কিন্তু সরকার আমাদেরকে বাধ্য করলে রাজপথই হবে চূড়ান্ত জায়গা। কারণ প্রেম তো একতরফা হয় না।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন শুধু জামায়াত-এনসিপি বা ১১ দলের নয়, এ দাবি দেশের ৭০ ভাগ মানুষের কেননা তারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছে। সুতরাং এ বিষয়টি সংসদেই সমাধান করা সম্ভব। কিন্তু সংসদে সমাধানযোগ্য একটি বিষয়কে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে।


মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণ প্রজন্মের হাজারো শহীদের রক্ত এবং ত্যাগ ও রক্তক্ষয়ী স্মৃতির বিনিময়ে দেশের ১৮ কোটি মানুষ একটি ˆবৈষম্যহীন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিল। সেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দীর্ঘ ৯ মাস ধরে বিএনপি ও জামায়াতসহ ৩৩টি রাজনৈতিক দল দফায় দফায়  বৈঠক করে ৮৪টি সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরি করেছিল।

তিনি বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৫ কোটি মানুষ (৭০ শতাংশ ভোটার) কোনো নোট অফ ডিসেন্ট বা দ্বিমত ছাড়াই এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে একে গ্রহণ করেন। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা এই সনদের পক্ষে সারা দেশে ক্যাম্পেইন করেছিলেন। কিন্তু ক্ষমতায় বসার পর তারা ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়ে বলছেন যে, এই গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ নাকি বেআইনি ও সংবিধান পরিপন্থী।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল এখন কাঠামোগত সংস্কার না করে কেবল নিজেদের ইচ্ছামতো কিছু সংশোধন করতে চায়। প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানা, উচ্চ কক্ষের আসন ভাগাভাগিতে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা এবং বিচার বিভাগ ও সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো থেকে বিএনপি এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদ্যমান ব্যবস্থার সংস্কার না হলে যারাই প্রধানমন্ত্রী হবেন, তারাই আরেকটা শেখ হাসিনা হয়ে দেশের ওপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেবেন।

আওয়ামী লীগ আমলে দলীয় করণের নজির আমরা দেখেছি। কিন্তু এখন তো আরও বেশি দেখছি। স্থানীয় সরকার বিভাগের সব নিয়মকে তোয়াক্কা না করে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এমনকি উন্নয়ন কর্তৃপক্ষেও প্রশাসক বসিয়ে দলীয় করণের নজির স্থাপন করা হয়েছে। এখনতো দেখছি বিএনপির শ্লোগান পরিবর্তন করা উচিত। সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি শ্লোগান হওয়া উচিত, বলেও মন্তব্য করেন তিনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   জুলাই সনদ  সংসদ  সমাধান  রাজপথ  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: