মামুনুল হককে নিয়ে ‘পুরোনো ফ্রেমিং’ না করার আহ্বান সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্যের সমালোচনা করে এটিকে ‘পুরোনো ফ্রেমিং’ বলে মন্তব্য করেছেন জাতীয়

2026-06-19T04:21:00+00:00
2026-06-19T04:21:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
মামুনুল হককে নিয়ে ‘পুরোনো ফ্রেমিং’ না করার আহ্বান সারজিস আলমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:২১ এএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত
মাওলানা মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্যের সমালোচনা করে এটিকে ‘পুরোনো ফ্রেমিং’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ  মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি'র এমপি খন্দকার আবু আশফাক, আপনি মাওলানা মামুনুল হক কে যেই ফ্রেমে ফ্রেমিং করেছেন সেটা শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর করা ফ্রেমিং। এই নাটকের স্ক্রিপ্ট গুলো খুবই পুরাতন এবং আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীর উপরেও শতবার এপ্লাই করা হয়েছে। এত সহজে এবং এত দ্রুত ভুলে গেলে চলবে?’ 


পোস্টে তিনি লেখেন, ‘এই ফ্রেমিংয়ের মাধ্যমে রাতের ভোট চুরিকে গণতন্ত্রের উত্তরণ হিসেবে দেখানো হয়েছে, দাঁড়ি টুপিওয়ালাদের দেখলেই জ*ঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, অসংখ্য নিরপরাধ বিএনপি জামায়াতের নেতাকর্মীকে বিচারবহির্ভূত হ*ত্যাকাণ্ডের স্বীকার করা হয়েছে, শাপলা গণহ*ত্যাকে হেফাজতের উগ্র আস্ফালন হিসেবে দেখানো হয়েছে এমনকি বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার অপবাদ দেওয়া হয়েছে।’

এতে তিনি আরও লেখেন,‘আর জনাব তারেক রহমান থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত কি বলা হয়েছে সেটা নিশ্চয়ই মনে থাকার কথা ! সেই স্ক্রিপ্টগুলো যে পরিকল্পিত সেটা বোঝার মতো মগজ যদি আপনার মাথায় না থাকে তাহলে মগজে শান দিন। কিন্তু পুরনো সেই পথ অনুসরণ করলে পরিণতি আরো শোচনীয় হবে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মামুনুল হক  পুরোনো ফ্রেমিং  সারজিস আলম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: