বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী ভাই নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালের দিকে

2026-06-19T18:16:53+00:00
2026-06-19T19:07:11+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী ভাই নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৭:০৭ পিএম
মো. সামির। ছবি : সংগৃহীত
হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালের দিকে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টার্চ নামক কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজার- রাউজান আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের পুত্র। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয় সামির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রাউজান হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন পুলিশ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বোন  বিয়ে  সড়ক দুর্ঘটনা  স্কুল শিক্ষার্থী  ভাই নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: