হাসিনাকে ফিরিয়ে এনে চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আয়নাঘরে যে চেয়ারে গুমের শিকার ব্যক্তিদের ইলেকট্রিক শক দেওয়া হতো শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক

2026-06-23T19:15:54+00:00
2026-06-23T22:39:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
সংসদে রানু
হাসিনাকে ফিরিয়ে এনে চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ১০:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। ছবি : সংগৃহীত
আয়নাঘরে যে চেয়ারে গুমের শিকার ব্যক্তিদের ইলেকট্রিক শক দেওয়া হতো শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রেহেনা আক্তার রানু বলেন, ‘অতীতে যে চেয়ারে বিরোধী দলের নেতাদের বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সেই একই চেয়ারে বসিয়ে বা শুইয়ে বৈদ্যুতিক শক দেওয়া উচিত এবং সেটি কেমন লাগে তা তার অনুভব করা দরকার।’

চব্বিশের জুলাই আন্দোলনের শহিদদের কথা স্মরণ করে আক্ষেপ প্রকাশ করেন এবং বলেন, ‘নিহতদের পরিবারগুলো এখনো সন্তান হত্যার সঠিক বিচার পাচ্ছে না, কারণ পুলিশ আসামিদের ধরছে না এবং ধরলেও আদালত জামিন দিয়ে দিচ্ছেন।’ 


তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজেদের পকেট ভারী করতেই বেশি ব্যস্ত থাকেন। তাই রাজস্ব খাতে গতি আনতে সেখানে অবিলম্বে একটি সার্জিক্যাল অপারেশন চালানো প্রয়োজন।’

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি দলটিকে ‘মিউ মিউ মার্কা’ বিরোধী দল হিসেবে আখ্যা দেন এবং বর্তমান সংসদকে সত্যিকারের ঝকঝকে ও কার্যকর বিরোধী দল সমৃদ্ধ বলে উল্লেখ করেন। পাশাপাশি ব্যাংকিং খাতের চরম বিশৃঙ্খলা, লুটপাট ও টাকা পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রি করে সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সংসদ  হাসিনা  চেয়ার  ইলেকট্রিক শক 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: