ওয়ালটন প্লাজা জাভা ডেভেলপার পদে লোকবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামি ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
ওয়ালটন প্লাজায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন প্লাজা
চাকরির ধরন : বেসরকারি
পদের নাম : জাভা ডেভেলপার
পদসংখ্যা : নির্ধারিত নয়
অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল : ঢাকা
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি।
অন্যান্য যোগ্যতা : অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইআরপি (ERP) ব্যবসায়িক প্রক্রিয়া সম্পর্কে ধারণা।
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ বা মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ১৩ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩০ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট : https://waltonbd.com/
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু