দেশের পাঠকপ্রিয় সংবাদমাধ্যম ‘সময়ের আলো’ তাদের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এটি আপনার জন্য দারুণ একটি সুযোগ হতে পারে। নিচে পদগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হলো :
অনলাইন বিভাগ
অনলাইন বিভাগের জন্য নিম্নলিখিত পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হবে-
সাব-এডিটর : ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
সাব-এডিটর (স্পোর্টস) : সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাব-এডিটর (বিনোদন) : সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র সাব-এডিটর : সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মাল্টিমিডিয়া বিভাগ
মাল্টিমিডিয়া বিভাগের জন্য নিম্নলিখিত পদে নিয়োগ দেওয়া হবে -
ডেস্ক রিপোর্টার : এই পদের জন্য ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি প্রার্থীর শুদ্ধ উচ্চারণ এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
আবেদনের নিয়মাবলি ও অন্যান্য তথ্য
বেতন : চূড়ান্ত নিয়োগের পর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদনের শেষ সময় : আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া : জীবনবৃত্তান্ত (CV) পাঠানোর জন্য ইমেইল করুন : [email protected] ঠিকানায়।
আপনি যদি যোগ্যতাসম্পন্ন হন এবং সময়ের আলোর সঙ্গে যুক্ত হতে চান, তবে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন। নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতার জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করার এটি একটি চমৎকার সুযোগ।
সময়ের আলো/আআ