স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪৪টি শূন্য পদে ১০ থেকে ১৪তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলা ব্যবস্থাপক, মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ড্রাইভারসহ একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি ক্যাটাগরিতে মোট ৪৪টি পদ রয়েছে-উপজেলা ব্যবস্থাপক : ১০টি পদ (গ্রেড-১০), বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
মাঠ কর্মকর্তা : ২৫টি পদ (গ্রেড-১৪), বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা
অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর : ৭টি পদ (গ্রেড-১৪), একই বেতন স্কেল
ড্রাইভার : ২টি পদ (গ্রেড-১৪), একই বেতন স্কেল
আরও পড়ুন
বয়সসীমাপ্রার্থীদের বয়স ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াপরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি
এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদন ফিউপজেলা ব্যবস্থাপক পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
অন্যান্য পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে
আবেদন শুরু: ২৮ জুন ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা
এএডি/