ভাগনিকে যৌন নিপীড়নের মামলায় মামা কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

আপন বোনের মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় গুলশানের ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সালের জামিন আবেদন

2026-06-30T20:58:40+00:00
2026-06-30T20:58:40+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ভাগনিকে যৌন নিপীড়নের মামলায় মামা কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
আপন বোনের মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় গুলশানের ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সালের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফয়সাল। শুনানিতে তার আইনজীবীরা দাবি করেন, জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ মামলায় আসামি করা হয়েছে। তারা যে কোনো শর্তে জামিনের আবেদন জানান।

Advertisement
অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফয়সাল ভুক্তভোগীর আপন মামা। ২০২৫ সালের ২১ জুন তিনি নিজের বোনের মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে ধূমপান করানোর চেষ্টা করেন। তবে এতে রাজি হননি ভুক্তভোগী।


এজাহার অনুযায়ী, একই বছরের ২৪ জুন দুপুরে গুলশানের কনকর্ড সিলভি হাইটস ভবনে অবস্থিত ইসতি মেডিকেল বাংলাদেশের কার্যালয়ে ভুক্তভোগীকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান ফয়সাল। সেখানে খাবারের পর আবারও তাকে ধূমপানের জন্য চাপ দেওয়া হয়। পরে রাতে গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়ার সময় আমেরিকান ক্লাব রোড এলাকায় গাড়ি চালানো শেখানোর কথা বলে তাকে যৌন নিপীড়ন করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পারিবারিক সম্পর্কের অবনতি হতে পারে-এ আশঙ্কায় তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, চলতি বছরের ১৭ এপ্রিল বড় বোনের বিয়ের অনুষ্ঠানে ফয়সাল বাসায় এলে তাকে দেখে ভুক্তভোগী চিৎকার করে ওঠেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনার বিষয়ে জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২৩ এপ্রিল রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইসতি মেডিকেল বাংলাদেশ  ব্যবস্থাপনা পরিচালক  এমডি  মোহাম্মদ ফয়সাল 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: