স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভী রিমান্ড শেষে কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী ভূঁইয়াকে দুই দিনের

2026-06-30T17:35:07+00:00
2026-06-30T17:35:07+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আইন-আদালত
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভী রিমান্ড শেষে কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী ভূঁইয়াকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুন) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রিমান্ডে আলভীকে ঘটনার বিষয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্ত কার্যক্রমে সহায়ক হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। তদন্ত চলমান থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানির সময় আলভীকে আদালতের এজলাসে তোলা হয়। তবে তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। এ সময় বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা মামলায় আরও কারা সম্পৃক্ত রয়েছে, তা লিখিত আকারে জানাতে আদালতের কাছে আবেদন করেন। জবাবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ জানান, এ বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হবে।


পরে বিচারক আলভীর কাছে তার কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি মাথা নেড়ে ‘না’ বলেন। রিমান্ডে কোনো নির্যাতন করা হয়েছে কি না জানতে চাইলে আলভীও ‘না’ বলে জবাব দেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৪ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরও আগে, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গলায় ফাঁস দেওয়া ইকরাকে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   অভিনেতা  আলভী  রিমান্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: