ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) দায়িত্ব পেয়েছেন মো. জিয়াদুর রহমান। রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও

2026-11-23T15:03:27+00:00
2026-11-23T15:03:27+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
মো. জিয়াদুর রহমান। ছবি : সংগৃহীত
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) দায়িত্ব পেয়েছেন মো. জিয়াদুর রহমান। রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার ওই দায়িত্বের পাশাপাশি আরও ছয়জনের বদলির আদেশের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: