অনুমতি ছাড়া বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং এজলাসের পুরো সময় বিচারিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের

2026-11-23T21:52:15+00:00
2026-11-23T21:53:01+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত
অনুমতি ছাড়া বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৯:৫৩ পিএম
প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন । ছবি : সংগৃহীত
নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং এজলাসের পুরো সময় বিচারিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচারক কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিতি, এজলাসের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে আগেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন।

এতে আরও বলা হয়, সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে অনেকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ছাড়ছেন। কেউ কেউ নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে এজলাসের সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব কারণে বিচারপ্রার্থীদের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

সার্কুলারে বিচার বিভাগের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখা, মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণাঙ্গ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতি তিনটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো- প্রতিটি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে; যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করা যাবে না এবং সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগ দিতে বিলম্ব করা যাবে না।


এ ছাড়া, নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং এজলাসের পুরো সময় যথাযথভাবে ব্যবহার করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসনের সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তার আচরণ দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   অনুমতি ছাড়া  বিচারক  কর্মস্থল ত্যাগ  না করার নির্দেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: