সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) উভয় পক্ষের

2026-11-23T16:40:24+00:00
2026-11-23T16:40:24+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আইন-আদালত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংগৃহীত ছবি
মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। 

বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে নুরুল ইসলাম নাহিদের আইনজীবী জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন। আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী শাহা। 

অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। 

 
মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গত ১৯ নভেম্বর নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

কারাগারে পাঠানোর আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নাহিদ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে হামলার শিকার হন সাদিকুল ইসলাম। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা হয়। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   সাবেক শিক্ষামন্ত্রী  নাহিদ  জামিন  নামঞ্জুর 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: