আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তক ও অধ্যাপকআবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া

2026-07-05T17:26:27+00:00
2026-07-05T17:26:27+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম 
প্রখ্যাত লেখক, গবেষক ও চিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক।
বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তক ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের এক শোকবার্তায় বলা হয়, আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক। সাহিত্য, সমাজচিন্তা ও বুদ্ধিবৃত্তিক পরিসরে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তার মৃত্যু হয়।

এর আগে আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে মিরপুরের সাড়ে ১১ নম্বর সেক্টরে অবস্থিত নিজ বাসভবনে রাখা হয়েছে।

আবুল কাসেম ফজলুল হক সাহিত্য, সমাজচিন্তা এবং নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তত্ত্ব নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি একসময় বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আবুল কাসেম ফজলুল হক  সংস্কৃতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: