আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার কোনো তথ্য নেই : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

মিয়ানমার জান্তার বিমান হামলায় (বিশেষ করে কিয়াউকতাও এলাকায়) গত জুন মাসে আরাকান আর্মির অবস্থানে আঘাতের পর একাধিক হতাহতের ঘটনা ঘটে।

2026-07-05T20:48:07+00:00
2026-07-05T20:50:07+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার কোনো তথ্য নেই : পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৮:৫০ পিএম
ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
মিয়ানমার জান্তার বিমান হামলায় (বিশেষ করে কিয়াউকতাও এলাকায়) গত জুন মাসে আরাকান আর্মির অবস্থানে আঘাতের পর একাধিক হতাহতের ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে আরাকান আর্মির প্রধান বাংলাদেশে পরিচয় গোপন করে চিকিৎসা নিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি নাকচ করে বলেন যে এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নাই।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।


এদিকে, মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   মিয়ানমার  আরাকান আর্মি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: