মন্ত্রীরা সময়মতো না আসায় মাঝপথেই শেষ সংসদের প্রশ্নোত্তর পর্ব

সংসদ প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশনে বিরতির পর যথাসময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদকক্ষে যোগ না দেওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত ঘোষণা করতে

2026-07-08T23:08:48+00:00
2026-07-08T23:08:48+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
মন্ত্রীরা সময়মতো না আসায় মাঝপথেই শেষ সংসদের প্রশ্নোত্তর পর্ব
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:০৮ পিএম 
জাতীয় সংসদের অধিবেশন। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের অধিবেশনে বিরতির পর যথাসময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদকক্ষে যোগ না দেওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত ঘোষণা করতে হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে আসরের নামাজের বিরতির পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 

দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর শেষে মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশ্নোত্তর নির্ধারিত ছিল। 

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রথমে সংসদ কক্ষে উপস্থিত থেকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একপর্যায়ে আসরের নামাজের বিরতি দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, বিরতির পর প্রশ্ন পর্বের অবশিষ্ট অংশ পুনরায় চালু হবে।  


তবে বিরতির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আবার বৈঠক শুরু হলে দেখা যায় সংশ্লিষ্ট মন্ত্রীরা কেউ উপস্থিত নেই। ডেপুটি স্পিকার কিছু সময় অপেক্ষা করার পর অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তারা কেউ এই হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।’
 
অবশ্য পরবর্তী কার্যসূচি শুরু হওয়ার পর মন্ত্রীরা অধিবেশনে যোগ দিলেও ততক্ষণে প্রশ্নোত্তর পর্বের সমাপ্তি ঘটে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   মন্ত্রী  সময়মতো  সংসদ  প্রশ্নোত্তর পর্ব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: