পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ, পদ সংখ্যা ১৪৬০

চাকরি

১ হাজার ৪৬০ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বড় এই নিয়োগের আবেদন করা যাচ্ছে অনলাইনেই। মিটার

2026-07-10T11:36:45+00:00
2026-07-10T16:02:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ, পদ সংখ্যা ১৪৬০
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৪:০২ পিএম
সংগৃহীত ছবি
১ হাজার ৪৬০ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বড় এই নিয়োগের আবেদন করা যাচ্ছে অনলাইনেই। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। ৭ জুলাই থেকে শুরু হয়ে এই আবেদন চলবে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত।

নিচে পদের নাম, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো

Advertisement
পদের নাম : মিটার রিডার কাম-মেসেঞ্জার

পদসংখ্যা :  ১৪৬০টি (চাকরির প্রয়োজনীয়তা অনুযায়ী কম-বেশি হতে পারে)

চাকরির ধরন : পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

মূল বেতন : ১৪,৭০০/- টাকা


অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক ও মানসিক যোগ্যতা : গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে মিটার রিডিং গ্রহণ এবং বিদ্যুৎ বিল বিতরণের মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।

অন্যান্য শর্ত: প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং সেটি চালানোয় দক্ষ হতে হবে।

বয়সসীমা : ২১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি ও প্রক্রিয়া

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এসএমএস (SMS)-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ : ৭ জুলাই ২০২৬

আবেদনের শেষ সময় : ২১ জুলাই ২০২৬

আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বিস্তারিত নিয়মাবলী জানতে এবং অনলাইনে আবেদন ফরম পূরণ করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত টেলিটক আবেদন পোর্টালে ভিজিট করতে পারেন।

অনলাইনে দ্রুত ফরম পূরণ করে এবং শেষ তারিখের অপেক্ষা না করে আজই আপনার আবেদন এখানে ক্লিক করে সম্পন্ন করুন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পল্লী বিদ্যুতায়ন বোর্ড  বিশাল নিয়োগ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: