প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিবের পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের কাছে ভুয়া ফোনকল করছে একটি প্রতারক চক্র। এ

2026-07-13T11:06:42+00:00
2026-07-13T11:06:42+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিবের পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের কাছে ভুয়া ফোনকল করছে একটি প্রতারক চক্র। এ ধরনের ফোনকলের ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে একটি নম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক কর্মকর্তার কাছে এমন ভুয়া ফোন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ ও আইসিটি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাবিনা ইয়াসমিন জানান, অফিসের কাজ থাকায় তিনি নির্ধারিত সময়ের পরও কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকেল ৫টা ১ মিনিটে প্রথম কলটি এলেও ব্যস্ত থাকায় সেটি রিসিভ করতে পারেননি। পরে বিকেল ৫টা ৪ মিনিটে একই নম্বর থেকে আবার ফোন করা হলে কলকারী নিজেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন পরিচয় দিয়ে কথা বলেন।

তিনি বলেন, তথ্য কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষ, শিল্পী, দর্শক এবং সরকারের বিভিন্ন দফতর থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে তথ্য জানতে ফোন আসে। প্রশিক্ষণ থেকে শুরু করে অনুষ্ঠানসংক্রান্ত নানা বিষয়ে তথ্য দিতে হয়। তবে এ ধরনের ভুয়া ফোনকল সাময়িক সময়ের জন্য হলেও দাফতরিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা উদ্বেগজনক। তাই সবাইকে এ ধরনের ফোনকলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


সাবিনা ইয়াসমিন জানান, প্রায় তিন মিনিটের কথোপকথনে ওই ব্যক্তি শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চান। পাশাপাশি তার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়েও কথা বলেন।

তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পরে বিষয়টি যাচাই করে তিনি জানতে পারেন, এটি একটি ভুয়া ফোনকল ছিল। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণার কারণে প্রকৃত তথ্যপ্রত্যাশীরাও ক্ষতিগ্রস্ত হন এবং অযথা বিভ্রান্তির সৃষ্টি হয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রধানমন্ত্রী  উপ-প্রেসসচিব  শাহাদাৎ হোসেন স্বাধীনে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: