বরিশালের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে

2026-07-13T07:17:27+00:00
2026-07-13T10:58:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
বরিশালের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:১৭ এএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন।

রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাবেন। সেখানে কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।


প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগর নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: