দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অতিভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বৃদ্ধি

2026-07-13T09:33:52+00:00
2026-07-13T10:38:39+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩৩ এএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অতিভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনা ঘটছে, অন্যদিকে রাজধানী ঢাকায় জলাবদ্ধতায় নগরজীবন ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক স্বস্তির কোনো পূর্বাভাস দেয়নি বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজধানী ঢাকার আবহাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।


আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   অতিভারী  বৃষ্টি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: