রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৭

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে

2026-07-14T14:34:16+00:00
2026-07-14T14:44:48+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ২৫, তেজগাঁওয়ে ৬৪, মিরপুরে ৮৫, গুলশানে ৩২, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন রয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে তিন হাজার ৩০টি ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোনসেট এবং ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আআ



  বিষয়:   রাজধানী  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: