বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এর মধ্যে আজ যুক্তরাষ্ট্রের তিনটি শহরের বাতাসে রেকর্ড পরিমাণ দূষণ বিরাজ করছে, যা বাসিন্দাদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে, দীর্ঘদিনের বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও আশানুরূপ কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো। শহরটির বায়ুমান স্কোর রেকর্ড ৬২৯। দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির অপর শহর ডেট্রয়েটের স্কোর ৪৫৭। এই দুটি শহরের বায়ুমান ‘ঝুঁকিপূর্ণ’ সীমারও বহুগুণ ওপরে চলে গেছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর নিউইয়র্ক তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। ২৪৭ স্কোর নিয়ে এই শহরটির বাতাসও বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
এদিকে, বিগত কয়েক দিনের বর্ষণেও মেগাসিটি ঢাকার বায়ুমানের উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। ১০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ১৪তম। আইকিউএয়ারের সূচক অনুযায়ী, এই মানটি সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগী) জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যান্য দেশের বায়ুমানের সার্বিক চিত্র আজকের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের আরও কয়েকটি শহরের বায়ুমান পরিস্থিতি নিচে তুলে ধরা হলো, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর (১০১ থেকে ১৫০ স্কোর), ঢাকা ছাড়াও এই তালিকায় রয়েছে ভারতের দিল্লি, কাতারের দোহা, উগান্ডার কামপালা, ইসরায়েলের জেরুজালেম, মিশরের কায়রো, আলজেরিয়ার আলজিয়ার্স, যুক্তরাষ্ট্রের ডেনভার এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।
সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর (১৫১ থেকে ২০০ স্কোর)- এই ক্যাটাগরিতে রয়েছে পাকিস্তানের লাহোর, কঙ্গোর কিনশাসা, কানাডার টরন্টো এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, দৈনিক বায়ুদূষণের মাত্রা সাধারণ মানুষের জন্য এভাবে নির্ধারণ করা হয়-স্কোর সীমা বায়ুর মান ক্যাটাগরি স্বাস্থ্য সতর্কতা ও করণীয় ০ থেকে ৫০ ভালোবাতাস পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত। ৫১ থেকে ১০০ মাঝারি বাতাস মোটামুটি গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট রোগীদের ঘরের বাইরে সাবধানে থাকা উচিত। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, সাধারণ মানুষেরও স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া অনুচিত। ৩০১ থেকে ৪০০+ ঝুঁকিপূর্ণ জরুরি স্বাস্থ্য বিপর্যয় অবস্থা; সবার জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সময়ের আলো/জোই