‘শিবিরের ম্যারাথনের ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে দৌড়ঝাঁপ করেছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসমামি শিবিরের ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন আয়োজন নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, ওই

2026-07-17T19:31:16+00:00
2026-07-17T19:58:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘শিবিরের ম্যারাথনের ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে দৌড়ঝাঁপ করেছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসমামি শিবিরের ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন আয়োজন নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, ওই ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে এভাবে দৌড়ঝাঁপ করেছে। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‌আজকে ঢাবিতে শিবির যে লীগ ধর নামে ম্যারাথন দৌড় দিয়ে প্রতীকী লীগ পেটালো, ঠিক বিগত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্ত না থেকে সত্যিই যদি লীগকে পেটাতো, তবে ছাত্রলীগ দানব হয়ে উঠতে পারতো না। শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারতো না।


তিনি আরও লেখেন, সত্যি বলতে শিবিরের ম্যারাথন দৌড়ে থাকাদের মধ্যে ৯০% ঠিক লীগের পিছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে। জামায়াত-শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি লীগের পতন না হতো, তবে শিবির তার কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগই থেকে যেত। আজকের অনেককে লীগের বড় বড় পদে দেখা যেত।

এর আগে শুক্রবার সকালে ঢাবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   শিবির  ম্যারাথন  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: