শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রঙ না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা অটোপাসের দাবি কিংবা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছে

2026-07-18T06:08:23+00:00
2026-07-18T06:08:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রঙ না দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:০৮ এএম 
নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা অটোপাসের দাবি কিংবা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছে বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য না হওয়ার দাবিতে এবং বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির ‘গিনিপিগ’ না হওয়ার প্রত্যাশায়।

শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, মানবিক ও ন্যায্য। এটি কোনো সরকার পতনের আন্দোলন নয়। কিন্তু কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে আন্দোলনটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেপ্তার, হয়রানি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, তাদের ফোনে যোগাযোগ করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তারের হুমকি ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানই হওয়া উচিত। তিনি সরকারের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে তাদের বক্তব্য শুনে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানান।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।

পোস্টের শেষাংশে তিনি সরকারের প্রতি সংযম, সংলাপ ও সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে।

এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের পরামর্শকে ‘উসকানি’ বা ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে না দেখে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শিক্ষার্থী  আন্দোলন  রাজনৈতিক  নাসীরুদ্দীন পাটওয়ারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: