২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে মাঠে নেমেছে দুই দল।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে খেলছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে স্পেন।
আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে আছেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে স্পেনের ভরসা তরুণ তারকা লামিনে ইয়ামাল। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন এই মহারণের দিকে, যেখানে নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।
সময়ের আলো/কেএইচও