সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এ উদ্যোগ

2026-07-21T23:23:30+00:00
2026-07-21T23:23:30+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শিক্ষা
সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:২৩ পিএম 
সংগৃহীত ছবি
প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা ক্রমেই বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে এ সমস্যা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব। পাশাপাশি শিক্ষকদেরও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি আরও বেশি নজরদারি ও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, যেসব শিক্ষক নিয়মিত সময়মতো বিদ্যালয়ে যান না বা পাঠদানে আন্তরিক নন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

এ ছাড়া তিনি জানান, আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   স্কুল ড্রেস  সরকার  ড. আ ন ম এহছানুল হক মিলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: