প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৩৭ এএম
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। ছবি : সংগৃহীতনেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। বুধবার (২১ অক্টোবর) তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পাসে একটি নিমগাছের চারাও রোপণ করেন তিনি।
সিনিয়র সচিবের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান, সিনিয়র সচিবের সহধর্মিণী, নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহেদী।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে সিনিয়র সচিব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ক্যাম্পাসে নিমগাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমেও অংশ নেন তিনি।
সময়ের আলো/এমকে