এইচএসসির ফল প্রকাশ, অপেক্ষা শেষ হচ্ছে অক্টোবরেই

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

অক্টোবরের শেষ সপ্তাহেই প্রকাশ হতে পারে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা

2026-10-20T14:52:50+00:00
2026-10-20T14:53:33+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসির ফল প্রকাশ, অপেক্ষা শেষ হচ্ছে অক্টোবরেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ২:৫৩ পিএম
অক্টোবরের শেষ সপ্তাহেই প্রকাশ হতে পারে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ছবি : সংগৃহীত
অক্টোবরের শেষ সপ্তাহেই প্রকাশ হতে পারে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। তবে, সম্ভাবনা বেশি ২৯ অক্টোবরে। সেভাবেই প্রস্তুতি চলছে।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারা দেশে তাদের জন্য ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   এইচএসসি  ফল প্রকাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: