ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (২৩

2026-07-23T11:06:27+00:00
2026-07-23T11:07:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১১:০৭ এএম
মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের পাহারায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।


মোজাফফর হোসেনের বিরুদ্ধে বিগত ১৬ বছরে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করবে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হতে পারে।

অভিযোগে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে বিগত ১৬ বছর যোগাযোগ রেখে মোজাফফর হোসেন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ট্রাইব্যুনাল  হাজির  সাবেক সেনা কর্মকর্তা  মোজাফফর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: