মিরপুরে যুবদল কর্মী হত্যার ঘটনায় কাফরুল থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নামে যুবদল কর্মী হত্যার ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই।

2026-07-25T12:34:08+00:00
2026-07-25T13:46:35+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
মিরপুরে যুবদল কর্মী হত্যার ঘটনায় কাফরুল থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১:৪৬ পিএম
কাফরুল থানা। ছবি : সংগৃহীত
মিরপুরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নামে যুবদল কর্মী হত্যার ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই। শনিবার (২৫ জুলাই) এ মামলা করা হয়। 

এর আগে, শুক্রবার রাতে মিরপুর-১৩ নম্বরে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন। এ ঘটনার পর আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইউসুফ আলী মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। তিনি কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। আহত দুজন হলেন- যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) ও কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।

এ ঘটনায় গুলিবিদ্ধ নালাম সরদার ও মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রাত ১২টার পর ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।’

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   মিরপুর  যুবদল  হত্যা  মামলা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: