জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিকূল আবহাওয়ার কারণে জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে তাদের বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে।

2026-07-26T13:55:11+00:00
2026-07-26T13:55:11+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিকূল আবহাওয়ার কারণে জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে তাদের বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে। রোববার (২৬ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে।

এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   জেলে  গভীর সাগর  নিষেধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: