বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর

2026-07-28T13:42:07+00:00
2026-07-28T13:42:07+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাতীয়
ডা. জাহেদ
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।

মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জনস্বার্থে ব্রিকসসহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে যোগ দেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।   

সাবেক রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করছে না জানিয়ে তিনি বলেন, পদে থাকা অবস্থাকালীন সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগে ও পরের অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া যাবে। 


সকল সংকট দুর করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আগের সরকারে জ্বালানি ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমানের জ্বালানি সংকট। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন করে কোনো শিল্পে গ্যাস দেওয়া হবে না। এতোদিন এনার্জি সিকিউরিটি ছিল না, অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য গ্যাস উত্তোলনে ভূমিকা নেওয়া হয়নি।    

এ সময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল ৭ দশমিক ৬২ গুলি করেছে পুলিশ। ২০১৮ সালের নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ২০১৮ নির্বাচনের বিচার না করলে অবিচার হবে।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ডা. জাহেদ  প্রধানমন্ত্রী  তথ্য বিষয়ক উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: