চাকরির জন্য মেধা নয়, বিএনপির পোর্টফোলিওই যোগ্যতা : গোলাম পরওয়ার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বর্তমানে চাকরির জন্য মেধা নয় বরং বিএনপির পোর্টফোলিওই যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া

2026-07-28T20:05:34+00:00
2026-07-28T20:39:49+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
চাকরির জন্য মেধা নয়, বিএনপির পোর্টফোলিওই যোগ্যতা : গোলাম পরওয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৮:৩৯ পিএম
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
বর্তমানে চাকরির জন্য মেধা নয় বরং বিএনপির পোর্টফোলিওই যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চাকরি-বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পদ হোল্ড করতে পারলে ওটাই যোগ্যতা।

বিএনপি আওয়ামী লীগের মত দলীয়করণ করছে অভিযোগ করে জামায়াত সেক্রেটারি বলেন, আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব ছাত্রলীগ বসাইল। শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখন সব ঠিক রয়ে গেছে।


বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে ফিরে এসেছে বলে অভিযোগ করে তিনি বলেন, স্লোগানে তারা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি। তিনি সরকারকে এ অপরিণামদর্শী পথ থেকে সরে আসতে আহ্বান জানান।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, তিনি চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব। অবসরের পরে তাকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চাকরি  মেধা  বিএনপি  পোর্টফোলিও  যোগ্যতা  গোলাম পরওয়ার  জামায়াতে ইসলামী  সেক্রেটারি জেনারেল 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: