প্রথমবারের মতো স্পারসো পেলেন অ্যারোস্পেস বিশেষজ্ঞ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বড় চমক আনা হয়েছে। স্পারসোর ইতিহাসে এই প্রথম প্রশাসন ক্যাডারের বাইরে থেকে

2026-07-30T19:18:43+00:00
2026-07-30T19:18:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রথমবারের মতো স্পারসো পেলেন অ্যারোস্পেস বিশেষজ্ঞ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম 
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। সংগৃহীত ছবি
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বড় চমক আনা হয়েছে। স্পারসোর ইতিহাসে এই প্রথম প্রশাসন ক্যাডারের বাইরে থেকে একজন পেশাদার অ্যারোস্পেস বিশেষজ্ঞকে বসানো হয়েছে চেয়ারম্যান পদে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সব পদায়ন আদেশ দেওয়া হয়।

সরকারের সার্বিক রদবদলের মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো স্পারসোর শীর্ষ পদে প্রশাসনিক আমলাতন্ত্রের পরিবর্তে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞকে নিয়ে আসা। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। 


পূর্বে সাধারণত প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তারাই এই বিশেষায়িত সংস্থাটি পরিচালনা করতেন। এর আগের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলামকে প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিশেষজ্ঞ মহল মনে করছেন, মহাকাশ গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তি, দূর অনুধাবন ও রিমোট সেন্সিংয়ের মতো চরম কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে একজন প্রকৃত প্রযুক্তিবিদকে মূল দায়িত্বে আনায় স্পারসোর আন্তর্জাতিক সক্ষমতা ও গবেষণার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   স্পারসো  অ্যারোস্পেস বিশেষজ্ঞ  চেয়ারম্যান  দুদক  পিএসসি  সচিব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: