যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও ইতিবাচক ধারায় রয়েছে এবং বর্তমান সরকার সব স্তরেই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক

2026-07-30T22:47:18+00:00
2026-07-30T22:47:18+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৪৭ পিএম 
বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও ইতিবাচক ধারায় রয়েছে এবং বর্তমান সরকার সব স্তরেই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

আঞ্চলিক নিরাপত্তা বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
 
বৈঠকে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইস্যুতে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে তিনি একে সম্পূর্ণ ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দেন।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিল্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বৈঠকে বাণিজ্য, দেশি-বিদেশি বিনিয়োগ, জ্বালানি এবং অভিবাসনসহ বহুমাত্রিক খাত নিয়ে ইতিবাচক কথা হয়েছে।’ 

প্রতিরক্ষা ও জ্বালানি খাতের বিষয়ে মন্ত্রী মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পূর্ব থেকেই একটি জ্বালানি সমঝোতা স্মারক রয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের সাথেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। 


এ ছাড়া রোহিঙ্গা সংকটে বহুপাক্ষিক সহায়তা এবং যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদান আগামী দিনগুলোতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা ত্রিপক্ষীয় বিষয় নিয়ে মার্কিন প্রতিনিধি দল কোনো ধরনের আপত্তি বা প্রশ্ন তোলেনি বলেও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  সম্পর্ক  এগোচ্ছে  পররাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: