শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় চোরাচালানের সময় দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

2026-10-04T13:38:00+00:00
2026-10-04T13:39:55+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ১:৩৯ পিএম
জুতার ভেতর থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার। ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় চোরাচালানের সময় দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এনবিআর সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি রানওয়েতে অবতরণের পর সন্দেহভাজন ওই দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের জুতার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।


চোরাচালানের এই অভিনব কৌশলের সঙ্গে আর কারা জড়িত, দুবাই থেকে এই চালান কার মাধ্যমে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় উদ্ঘাটনে বর্তমানে তদন্ত চলছে বলে জানিয়েছে এনবিআর।

সময়ের আলো/জোই
  বিষয়:   শাহজালালে বিমানকর্মী  জুতার ভেতর  স্বর্ণ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: